আমি ২ বছরের কিছু বেশি সময় গ্রামীনফোনের কাস্টমার কেয়ারে জব করেছি। তো একদিন ১২১ এ কল আসলো। যথারীতি কল রিসিভ করলাম।
: শুভ বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি?
: ঐ মিয়া সহযোগিতার খেতা পুরি। আপনাদের কি বা** সিস্টেম বানাইছেন, কোন কাম ঠিকমত হয় না!
: আন্তরিকভাবে দুঃখিত। স্যার, সমস্যাটা একটু বিস্তারিত বলবেন?
: আরে সেই কবে থেইকা FnF Change করার লাইগা SMS দিতাছি। FnF হয়ই না!
: দুঃখিত স্যার, আপনি FnF Change করার জন্যে কি লিখে SMS পাঠিয়েছিলেন?
: আমি কইতে পারুম না, আপনি নিজে দেইখা লন! আর আমি B.A. পাশ করা পোলা। আপনাগো মত অশিক্ষিত না। যেইভাবে পাডাইছি ঠিকই পাডাইছি।
: Sorry স্যার। আমি কি আপনাকে তাই বলেছি? আচ্ছা দয়া করে যদি বলতেন শেষ কবে SMS পাঠিয়েছেন এবং কত নম্বরে পাঠিয়েছেন, তাহলে সুবিধা হতো।
: ভাইরে আপনারা তো কোন কামের না। আচ্ছা খাড়ান...(একটু সময় নিয়ে) মনে পড়ছে... পাঠাইছি 2888 এই নম্বরে। আর গত্তকাইলাকাই পাডাইসিলাম। আফনেরা পান নাই?
: স্যার, দয়া করে একটু সময় দিন চেক করে দেখছি!
এরপর কাস্টমারকে লাইনে রেখে সিস্টেম থেকে SMS গুলো চেক করছিলাম। আর ওনার পাঠানো SMS টিও পেয়ে গেলাম। চেক করে যা দেখলাম, হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো।
SMS এ লিখা ছিল: "JHILIK IN & ASHA OUT. DO IT QIK"
আপনার নিজের লেখা গল্প পাঠাতে পারেন এই ইমেইল অ্যাড্রেসে- golpobd@mail.com